ট্রাকের ধাক্কায় সরকারী কর্মকর্তা নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ২৮, ২০২২

ট্রাকের ধাক্কায় সরকারী কর্মকর্তা নিহত

ট্রাকের ধাক্কায় সরকারী কর্মকর্তা নিহত
ট্রাকের ধাক্কায় সরকারী কর্মকর্তা নিহত


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: 

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি এক সরকারী কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার মৃত্যু ঘটে। নিহত ব্যক্তির নাম মোতালেব হোসেন (৫৫)। তিনি পাবনার সাথিয়া উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে এবং বড়াইগ্রাম উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা। 


বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কেরামত আলী জানান, বনপাড়াস্থ নিজ কর্মস্থল থেকে বিকেল সাড়ে ৫টার দিকে নাটোর শহরস্থ নিজ বাসায় ফেরার সময় বনপাড়া-নাটোর মহাসড়কের উপজেলার কালিকাপুর ফজলীতলা এলাকায় অজ্ঞাত একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মারাতœকভাবে আহত হয়। পড়ে তাকে দ্রæত স্থানীয় হাসপাতাল ও পরে অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  


অফিসার ইনচার্জ আরও জানান, অজ্ঞাত ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here