কালাইয়ে তৌহিদের নিজস্ব উদ্যোগে ৩ শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ |
নিরেন দাস,জয়পুরহাট,প্রতিনিধি:জয়পুরহাটের কালাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক, কালাই পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও দৈনিক সূর্যোদয় পত্রিকার উপজেলা প্রতিনিধি (সাংবাদিক) তরুণ সমাজসেবক তফিকুল ইসলাম তৌহিদ এর নিজস্ব উদ্যোগে ৩ শত অসহায় দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার(২৭ জানুয়ারি) সকালে কালাই পৌরসভার তার নির্বাচিত নিজস্ব ২ নং ওয়ার্ডে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক কে সাথে নিয়ে এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
কালাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক,কালাই পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর,সাংবাদিক তরুণ এই সমাজসেবক তফিকুল ইসলাম তৌহিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শ গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ একটি মানবিক সংগঠন। এই সংগঠনের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সবসময় নিজেকে মানবিক কাজে নিয়োজিত রাখার চেষ্টা করি। এবছর করোনা পরিস্থিতির কারণে শীতে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের কষ্ট বাড়বে। তাই তাদের কষ্টের কথা চিন্তা করে আমার ২ নং ওয়ার্ড এলাকার ৩ শত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি বাঁকি কেউ থেকে থাকলে তাদেরকে ও আমি নিজেই পৌঁছে দিব।পাশাপাশি সমাজের বৃত্তবানদের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বানও জানান।
