সালথায় অসহায় দুস্থদের মাঝে আমেনা রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জানুয়ারি ২৮, ২০২২

সালথায় অসহায় দুস্থদের মাঝে আমেনা রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

 

সালথায় অসহায় দুস্থদের মাঝে আমেনা রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ


ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনায় ক্ষতিগ্রস্থ, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আমেনা রশিদ ফাউন্ডেশনের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) উপজেলার বিভিন্ন গ্রামে আমেনা রশিদ ফাউন্ডেশন ও ঢাকা রোটারী ক্লাব ইস্ট এর সহযোগিতায় ও উপজেলা প্রশাসন সালথা এর সার্বিক তত্ত্বাবধানে তিনশতাধীক পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন, আমেনা রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ ইদ্রিস আলী মোল্লা, বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ আবু আহাদ মিয়া, আফ্রিকা প্রবাসী মোঃ গোলাম মোস্তফা, সোনাপুর ইউপি সাবেক সদস্য আনারদ্দিন মাতুব্বর, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ বেলাল রেজা প্রমুখ। এছাড়াও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


আমেনা- রশীদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইদ্রিস আলী মোল্লা সাংবাদিকদের বলেন, আমেনা- রশীদ ফাউন্ডেশন ও ঢাকা রোটারী ক্লাব ইস্ট এর সহযোগীতায়, উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে, কোভিড-১৯ প্রার্দুভাবের কারনে সরকারী বিধিনিষেধ এর প্রতি শ্রদ্ধা রেখে ও স্বাস্থ্য বিধি মেনে প্রতিবছরের ন্যায়, এলাকার দুঃস্থ অসহায় ৩ শত শীতার্তদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্র বিতরণ করা হয়েছে। আমেনা-রশীদ ফাউন্ডেশন অসহায় দুঃস্থদের পাশে অতিতে ছিলো, এখন আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।  তিনি সবাই কে এই মহামারী করোনা প্রতিরোধে এগিয়ে আসা ও স্বাস্থবিধি মেনে চলার আহ্বান জানান

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here