দুলার হাটে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে মা-বাবা কে মারধর,আটক-১ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২২

দুলার হাটে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে মা-বাবা কে মারধর,আটক-১ | সময় সংবাদ

দুলার হাটে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে মা-বাবা কে মারধর,আটক-১ | সময় সংবাদ


ভোলা সংবাদাতা:

ভোলার চরফ্যাসন উপজেলার দুলার হাটে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায়  কলেজ পড়ুয়া ছাত্রী তার বাবা-মা ও ভাইকে মারধর করায় বখাটে রাকিবকে গ্রেফতার করেছে দুলারহাট থানা পুলিশ।


রোববার (১৩ ফেব্রুয়ারী) দুলারহাট থানার উপ-পরিদর্শক লেলিয়েন বিশেষ অভিযান পরিচালনা করে চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার নুরাবাদ ৭নং ওয়ার্ড থেকে প্রধান আসামী রাকিবকে গ্রেফতার করা হয়।


থানা সূত্রে জানা যায়, বখাটে রাকিব ও স্থানীয় কলেজ পড়ুয়া ছাত্রীর পরিবার একই গ্রামে বসবাস করে। প্রায় ৫ বছর যাবত যুবক রাকিব তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যাক্ত করে আসছিলো। ছাত্রী এখন একটি স্থানীয় কলেজে দ্বাদশ শ্রেনীতে পড়ে। বৃহস্পতিবার দুপুরে ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে যুবক রাকিব তার পথরোধ করে উত্ত্যাক্ত করে। বাড়ি ফিরে বিষয়টি তারা পরিবারকে জানায়। বিকালে তার বাবা যুবক রাকিবের পরিবারের কাছে নালিশ জানালে ক্ষিপ্ত হন রাকিব। শুক্রবার সকালে ওই ছাত্রী তার ছোট ভাই বাড়ির দরজায় হাটছিলেন এসময় রাকির ও তার বন্ধু হৃদয় মিলে তাকে গাল মন্দ শুরু করেন। ছাত্রী এবং তার ছোট ভাই প্রতিবাদ করলে ভাইকে এলোপাতারি মারধর শুরু করে। তাদের চিৎকারে তার বাব মা ছুটে এলে রাকিব ও তার পরিবারের সদস্য সালাউদ্দিন মেলকার, তহমিনা, সামিরাসহ ১০/ ১২ জনের একটি দল তাদের ওপর হামলা চালিয়ে পিটিয়ে গুরত্বর জখম করে। স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন।


দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কলেজ পড়ুয়া ছাত্রী ও তার পরিবারের লোকজনকে মারধরের ঘটনায় ৯জনকে আসামী করে ছাত্রীর দাদা থানায় মামলা দায়ের করেন। এবং বিশেষ অভিযান পরিচালনা করে প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।





Post Top Ad

Responsive Ads Here