আদমদীঘির নির্বাচিত সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৪, ২০২২

আদমদীঘির নির্বাচিত সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত | সময় সংবাদ

আদমদীঘির নির্বাচিত সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত | সময় সংবাদ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

 বগুড়ার আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্যা ও সাধারণ সদস্য পদে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।


 ৫ম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪৯ দিন পর গতকাল বৃহস্পতিবার ২৪ ফেব্রæয়ারী বিকেল ৪টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে শপথ অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায় তাদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, সিনিয়র এএসপি (সাকের্ল) নাজরান রউফ। 


এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক, জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান, সালমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, ওসি জালাল উদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি ও ছয় ইউপির নব নির্বাচিত চেয়ারম্যানগনসহ নেতৃবর্গ।


Post Top Ad

Responsive Ads Here