কলাপাড়ায় স্বাস্থ্য,পুষ্টি ও মাসিক ব্যবস্থাপনা কর্নার উদ্বোধন অনুষ্ঠিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৪, ২০২২

কলাপাড়ায় স্বাস্থ্য,পুষ্টি ও মাসিক ব্যবস্থাপনা কর্নার উদ্বোধন অনুষ্ঠিত | সময় সংবাদ

কলাপাড়ায় স্বাস্থ্য,পুষ্টি ও মাসিক ব্যবস্থাপনা কর্নার উদ্বোধন অনুষ্ঠিত | সময় সংবাদ


কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

কলাপাড়ায় স্বাস্থ্য, পুষ্টি ও মাসিক ব্যবস্থাপনা কর্নার উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে ইউনিসেফ বাংলাদেশ ও জেলা প্রশাসনের সহযোগিতায় জলবায়ু সহিষ্ণু স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা  অনুষ্ঠিত হয়। 


কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মনিরুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের বরিশাল বিভাগের প্রধান তৌহিদ আহমেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মোখলেসুর রহমান, ইউনিসেফ বরিশালের প্রোগ্রাম কর্মকর্তা আব্দুল জলিল আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 


এ প্রকল্পের আওতায় কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি ও কিশোরীদের মাসিককালীন ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা তৈরি এবং সুস্বাস্থ্যের অভ্যাস গড়তে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য, পুষ্টি ও মাসিক ব্যবস্থাপনা কর্নারের উদ্বোধন করা হয়। এতে কলাপাড়ার প্রায় ৩৩ টি এবং রাঙ্গাবালী উপজেলার ১২টি বিদ্যালয়ে উচ্চতা ও ওজন পরিমাপক যন্ত্র, সচেতনতামূলক পোস্টার, স্যানিটারি ন্যাপকিন, ফার্স্ট এইড বক্সসহ  সংশ্লিষ্ট মালামাল হস্তান্তর করা হয়।  






Post Top Ad

Responsive Ads Here