জয়পুরহাটে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৭, ২০২২

জয়পুরহাটে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন | সময় সংবাদ

জয়পুরহাটে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন | সময় সংবাদ
জয়পুরহাটে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন | সময় সংবাদ 



নিরেন দাস,জয়পুরহাট:

পুষ্টি,মেধা,দারিদ্র বিমোচন প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জয়পুরহাটের আক্কেলপুরে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে।


বুধবার(১৬ এ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় আক্কেলপুর উপজেলা প্রাণীসম্পদ অফিসের আয়োজনে বেলুন ও পায়রা উড়িয়ে প্রাণীসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ।


উদ্বোধন শেষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে, উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় চত্বরে বিভিন্ন প্রদর্শনীতে বিভিন্ন এলাকা থেকে আসা খামারিদের উৎসাহিত করে বক্তব্য রাখেন,অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর সালাম আকন্দ,বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আহসান কবির এপ্লব,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া,অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম প্রমুখ।


এর আগে উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান উপস্থিত অতিথি বৃন্দ ও প্রাণীসম্পদ কার্যালয়ের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে প্রদর্শনীতে আসা দেশি-বিদেশি গাভী ও গরু মোটাতাজাকরণ গরু,উন্নত জাতের বাছুর,বিভিন্ন জাতের ছাগল,ভেড়া, হাঁস মুরগি,ডিম,তিথির পাখি,কবুতর,খরগোস,বিভিন্ন পুষ্টি সম্মত উন্নত জাতের ঘাস,দুগ্ধজাত পণ্য,গরু,ছাগল ও হাস মুরগির খাবার এবং চিকিৎসা সামগ্রীসহ ৫০ টি স্টল ঘুরে ঘুরে প্রদর্শন করেন।


অপরদিকে জয়পুরহাট জেলার আক্কেলপুরসহ পাঁচবিবি,ক্ষেতলাল এবং কালাই উপজেলা গুলোতেও উপজেলা প্রাণসম্পদের আয়োজনে দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here