ট্রেনে কাটা পড়ে এক মহিলা নিহত |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনে নীচে কাটা পড়ে শিল্পী বেগম (৫৫) নামের এক মহিলা নিহত হয়েছে। শিল্পী বেগম দিনাজপুর জেলার পার্বতীপুরের বাসিন্দা।
সে স্বপরিবারে সান্তাহার স্টেশন প্লাটফরমে অবস্থান করে ভিক্ষাবৃত্তি করতো বলে পুলিশ জানায়। গতকাল মঙ্গলবার ১ ফ্রেবুয়ারী দুপুর ১টায় সান্তাহার স্টেশন ২নং প্লাটফরমে এ ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
