স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে তিন বখাটের জরিমানা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ফেব্রুয়ারি ২৩, ২০২২

স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে তিন বখাটের জরিমানা | সময় সংবাদ

স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে তিন বখাটের জরিমানা | সময় সংবাদ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

 বগুড়ার আদমদীঘিতে এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে তিন বখাটের ১৫ হাজার টাকা জনিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার ২২ ফেব্রæয়ারী রাতে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। দন্ডপ্রাপ্তরা হলো, নওগাঁ জেলার আত্রাই উপজেলার আন্দারকোটা ছোলায়মানের ছেলে সুমন (১৮), একই গ্রামের আলাউদ্দিনের ছেলে তমাল (১৮) ও আব্দুস ছাত্তারের ছেলে আবু সাঈদ (১৮)।


ভ্রাাম্যমান আদালত সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে আদমদীঘির হেলালিয়া হাট এলাকায় এক স্কুল ছাত্রী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। এসময় মোটরসাইকেল যোগে ওই তিন বখাটে ছাত্রীর পাশে দিয়ে যাবার সময় তাকে নানা ভঙ্গিতে ইভটিজিং করে। বিষয়টি জানার পর এলাকাবাসি বখাটে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ হাজার টাকা জরিমানা করেন।





Post Top Ad

Responsive Ads Here