আদমদীঘিতে পারিবারিক কলহের জের ধরে মা মেয়েকে মারপিট | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ফেব্রুয়ারি ২৩, ২০২২

আদমদীঘিতে পারিবারিক কলহের জের ধরে মা মেয়েকে মারপিট | সময় সংবাদ

আদমদীঘিতে পারিবারিক কলহের জের ধরে মা মেয়েকে মারপিট | সময় সংবাদ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

 বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরধরে মা হাসিনা ও মেয়ে তাছলিমা বেগমকে আল আমিন নামের এক যুবক লোহার সাবল দিয়ে বেদম মারপিটে আহত করেছে। আহত মা ও মেয়ে পরশিরা উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। গত সঙ্গলবার ২২ ফেব্রæয়ারী দুপুরে আদমদীঘি সুদিন গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। এ ব্যাপারে সুদিন গ্রামের লোকমান আলী বাদি হয়ে থানায় একটি লিথিত অভিযোগ করেন।


অভিযোগে জানাযায়, আদমদীঘি সদরের সুদিন গ্রামের লোকমান আলী ও একই গ্রামের মৃত বয়েজ উদ্দিনের ছেলে আল আমিন (২২) এর সাথে পারিবারিক কলহের জেরধরে গত মঙ্গলবার দুপুরে আল আমিন বাদির মেয়ে তাছলিমাকে গালিগালাজ করে ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা সাবল দিয়ে তাছলিমা ও তার মা হাসিনা বিবিকে এলোপাথরী ভাবে মারপিট করে তাছলিমার গলার চেইন ছিনিয়ে নেয় ও পড়নের কাপড় টানাহেচড়া করে শ্লীলতাহানি ঘটায়। এসুযোগে আল আমিন জোড়পূর্বক  বাদির ঘরে ঢুকে শোকেচের গøাস ভেঙ্গে এক লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। 


অভিযোগের তদন্তকারি থানার এএসআই আশরাফুল ইসলাম অভিযোগ পাওয়া নিশ্চিত করে বলেন. উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 






Post Top Ad

Responsive Ads Here