রেলের জ্বালানী তেল অপচয় নয়,আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে হবে | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১০, ২০২২

রেলের জ্বালানী তেল অপচয় নয়,আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে হবে | সময় সংবাদ

রেলের জ্বালানী তেল অপচয় নয়,আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে হবে | সময় সংবাদ



রাজশাহী প্রতিবেদক:

রাজশাহী রেলওয়ে স্টেশনের প্লার্টফমে ভাল্পের পাইপ দিয়ে জ্বালানী তেল মাটিতে পড়ে নষ্ট হতে দেখা গেছে। যার কারনে হতে পারে বড় ধরনের অগ্নি সংযোগ। ওই স্থানের ভাল্পের মাধ্যমে লিকেজ তেলে রেল লাইনের পাথর ও মাটি ভিজে রয়েছে এতার প্রমান বহন করে।  


সম্প্রতী রাজশাহী রেলওয়ে স্টেশনের প্লার্টফর্মের দুই পাশের ট্রেনের লাইনে মাঝের ফাঁকা স্থানে ‘ভাল্প’র (অস্থায়ী তেল রাখার জায়গা) বসানো হয়েছে। ওই ভাল্প পাইপ দিয়ে সার্বক্ষনিক তেল পড়তে দেখা গেছে। এখানে যে কোনো সময় যাত্রীদের ফেলা সিগারের আগুন থেকে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তবে ওই ভাল্পের মাধ্যমে ট্রেনের ইঞ্জিনে তেল দেয়া হয়।


এর আগে প্রথমে দূর থেকে পানি মনেও হলেও পরে কাছে গিয়ে দেখা যায় তেল। এমনভাবে তেল পড়ার ছবি তোলার কিছুক্ষণ পরে এক ব্যক্তি এসে ভাল্প’র ঢাকনা তুলে তা দ্রুত বন্ধ করে দেন। এর পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।


রাজশাহী রেল ষ্টেশনের যাত্রীরা প্রত্রিকার প্রতিবেদককে জানান, সমগ্র বাংলাদেশে রেলওয়ে দপ্তরের উদাশিনতার কারনে তেলসহ অনেক সম্পদ নষ্ট হচ্ছে। যা দেশ ও জাতির অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। একটি সূত্রে যানগেছে, রাজশাহী রেলওয়ে স্টেশনে পদ্মা, মেঘনাসহ কয়েকটি কোম্পানির তেলের ডিপো আছে । এই কোম্পানিগুলোর থেকে তেল নেয় রেলওয়ে। যার খরচ বাবদ সরকার রেল ওয়েকে বড় অংকের টাকা দিয়ে থাকে। অখচ রেল বিভাগ তার কেয়াল খুশি মতো টাকা অপচয় করছে বলে মন্তব্য করেছে পখচারী ও রেল যাত্রীরা।


প্রসঙ্গত বিষয়ে বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী পাকশীকে ফোন করে পাওয়া যায়নি। তবে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুল করিম গনমাধ্যমকে জানান, সকলকে নিজ নিজ স্থানে দায়িত্ব পরায়ণ হতে হবে। সরকারী না ভেবে আমাদের সম্পদ আমাদের রক্ষা করতে হবে এই মনভাব নিয়ে চাকুরী করতে হবে।



Post Top Ad

Responsive Ads Here