লক্ষ্মীপুরে যাত্রীবেশে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২২

লক্ষ্মীপুরে যাত্রীবেশে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা | সময় সংবাদ

 

 লক্ষ্মীপুরে যাত্রীবেশে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা | সময় সংবাদ

সোহেল হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে যাত্রী সেজে মো. সবুজ নামের এক অটোরিকশা চালককে কুপিয়ে তার অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বত্তরা।


শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কমলনগর উপজেলার করাতির হাট বাজারের পাশে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই চালককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।


হাসপাতাল ও ভুক্তভোগী চালকের পরিবার সূত্রে জানা যায়, অপরিচিত এক যাত্রী লক্ষ্মীপুর আসার জন্য সবুজের অটোরিকশা ভাড়া করে রওনা হন। অটোরিকশাটি করাতির হাট বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির চাবি দিতে বলে যাত্রী। এসময় সে রাজি নাহলে চালক সবুজকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশে পাশের লোকজন এসে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। এসময় ছিনতাইকারী পালিয়ে যায়।


এই ব্যাপারে কমলনগর থানার (ওসি) মোসলেহ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।




Post Top Ad

Responsive Ads Here