আমতলীতে খেলার মাঠের স্থান নির্ধারনে সচিবের এলাকা পরিদর্শন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২২

আমতলীতে খেলার মাঠের স্থান নির্ধারনে সচিবের এলাকা পরিদর্শন | সময় সংবাদ

আমতলীতে খেলার মাঠের স্থান নির্ধারনে সচিবের এলাকা পরিদর্শন  | সময় সংবাদ
 আমতলীতে খেলার মাঠের স্থান নির্ধারনে সচিবের এলাকা পরিদর্শন  | সময় সংবাদ



আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আমতলী উপজেলায় মিনি খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই উদ্যোগ বাস্তবায়নে খেলার মাঠের স্থান নির্ধারনে রবিবার ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মোঃ শাহ আলম সরদার এলাকা পরিদর্শন করেছেন। খেলার মাঠ নির্মাণের খবর পেয়ে ক্রীড়ামোদী মানুষের মাঝে উচ্ছাস দেখা দিয়েছে। তারা দ্রæত খেলার মাঠ নির্মাণের দাবী জানিয়েছেন।


জানাগেছে, স্বাধীনতার  ৫১ বছরে আমতলী উপজেলায় খেলার মাঠ নির্মাণ করা হয়নি।


 খেলার মাঠ নির্মাণ ক্রীড়ামোদীদের দীর্ঘদিনের দাবী ছিল ।  কিন্তু ৫১ বছরে কেউ খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেয়নি। উপজেলা শহরে খেলার মাঠ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণের উদ্যোগ নেন। ওই উদ্যোগ বাস্তবায়নে রবিবার ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মোঃ শাহ আলম সরদার এলাকা পরিদর্শন করেছেন। তিনি সরকারী খাস জমিতে খেলার মাঠ নির্মাণে আমতলী পৌর শহরের পানি উন্নয়ন বোর্ড এবং পুরাতন লঞ্চঘাট এলাকার পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজমুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ বশির তালুকদার, ক্রীড়ামোদী মোঃ আমিনুল ইসলাম সোহেল তালুকদার ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন প্রমুখ।  


ক্রীড়ামোদী মোঃ আমিনুল ইসলাম সোহেলে তালুকদার বলেন, স্বাধীনতার ৫১ কছরে আমতলীতে কেউ খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলার মাঠ নির্মাণের উদ্যোগকে স্বাগত জানাই। খেলার মাঠ নির্মাণ হলে উপজেলার ক্রীড়া প্রেমি ও যুবকরা ভীষণ উপকৃত হবে। 


আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ একেএম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, উপজেলায় খেলার মাঠ নির্মাণে স্থান নির্ধারনে দুইটি এলাকা পরিদর্শন করা হয়েছে। উপযুক্ত স্থানেই মিনি খেলার মাঠ নির্মাণ করা হবে।


ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মোঃ শাহ আলম সরদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ বাস্তবায়নে উপজেলায় মিনি খেলার মাঠের স্থান নির্ধারনে এলাকা পরিদর্শন করেছি। পরিদর্শন প্রতিবেদন মন্ত্রনালয়ে জমা দিলেই বাস্তবায়নের কাজ শুরু হবে। 


Post Top Ad

Responsive Ads Here