সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১০, ২০২২

সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ | সময় সংবাদ

সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানকে গু‌লি করে হত‌্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।


বৃহস্পতিবার সকালে পার্বত‍্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম‌্যান কাজী মোঃ মজিবর রহমানের নেতৃ‌ত্বে শহরের বনরূপা পেট্রোল পাম্পের সামনে এই প্রতিবাদ সভা অনু‌ষ্ঠিত হয়।


এর আগে সকালে রাঙ্গামাটি পৌরসভা চত্ত¡র থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্পের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রাঙ্গামাটিসহ বিভিন্ন উপজেলার থেকে আসা ৫শতাধিক মানুষ অংশগ্রহন করে।

এসময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেনীপেশার জনসাধারণ অংশ নেন এবং পার্বত্য আ লিক সংগঠনগুলোর সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানায় অভিযানসহ সেনাক্যাম্প পূর্ণ স্থাপনের দাবী জানান। 


প্রতিবাদ সমাবেশে বক্তারা ব‌লেন, আ লিক সংগঠনগুলোর সশস্ত্র সন্ত্রাসীরা দিনদিন সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধির কারণে সাধারণ জনগণ আজ অতিষ্ট। আর সেনাবাহিনীর ওপর হামলায় সার্বভৌমত্বই হুমকির মুখে। দিন দিন সন্ত্রাসী গ্রুপগুলো অত্যাধুনিক ভারী অস্ত্রে সজ্জিত হয়ে সক্রিয় হচ্ছে। তাই পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরতে কঠিন ভূমিকা নিতে হবে সরকারকে। তাই ৭১ সালের মতো আরেকটা মুক্তিযুদ্ধ করে বৈষম্য দূর করে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।


বক্তারা এসময় অবিলম্বে পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনা করা এবং সেনাবাহিনীর কর্মকর্তাকে যারা হত্যা করেছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানান।


বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির, রাঙ্গামাটি জেলা পার্বত্য নাগরিক পরিষদের সহ সভাপতি নাদিরুজ্জমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, জেলা নেতা কাজী মো. জালাল উদ্দিন জালোয়া, আবু বক্কর মোল্লা, হাবীব আজমসহ পার্বত‌্য চট্টগ্রাম নাগ‌রিক পরিষদের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Post Top Ad

Responsive Ads Here