পরকিয়ায় আসক্ত রিস্কা চালক, পৈশাচিক নির্যাতনের স্বীকার স্ত্রী | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১০, ২০২২

পরকিয়ায় আসক্ত রিস্কা চালক, পৈশাচিক নির্যাতনের স্বীকার স্ত্রী | সময় সংবাদ

পরকিয়ায় আসক্ত রিস্কা চালক, পৈশাচিক নির্যাতনের স্বীকার স্ত্রী | সময় সংবাদ
পরকিয়ায় আসক্ত রিস্কা চালক, পৈশাচিক নির্যাতনের স্বীকার স্ত্রী | সময় সংবাদ



ভোলা সংবাদাতাঃ

ভোলা চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার নুরাবাদ ইউনিয়ন চরতোফাজ্জল ৩  নং ওয়ার্ডের আলীবেপারী বাড়ির রিস্কা চালক মোঃ শামসুদ্দিন (৩৫) পরকিয়ায় আসক্ত। তার পৈশাচিক নির্যাতনের স্বীকার হয়ে তিন সন্তানের জননী লুৎফা (৩০) বিচারের দ্বারে দ্বারে নির্ঘুমে রাত জাপন করছেন।


এলাকাবাসী তথ্য মতে মোজ্জাম্মেল মিন্টু বেপারীর ছেলে সামসু বহুদিন ধরেই মোবাইল পরকিয়ায় আসক্ত। বাড়ির লোকজন কিছু বললেই লাঞ্চিত অপমানিত হতে হয়। ভয়ে কেউ ভালোমন্দ বলার সাহস রাখে না।গতকাল তিনসন্তানের জননী লুৎফার উপর যে অমানবিক নির্যাতন তা জাহেলিয়াত কে হার মানিয়েছেন। 


এদিকে সামসুর সাথে কথা হলে নির্যাতনের কথা স্বীকার করে বলেন এভাবেই চলবে ওর ঠাই এখানে হবে না বলে ছাপ জানিয়ে দিয়েছেন। 


এদিকে নির্যাতনের স্বীকার লুৎফার তিন সন্তান নিয়ে রাতে ও জায়গা হয়নি ঘরে, এখন আমি কোথায় যাব তার আকুতির বাণী যেন নিভৃতে কাঁদে!


উল্লেখ্য কয়েকবার গ্রাম্য লোকজনের মিমাংসা যেন সামসুর কাছে উন্মুক্ত রহস্য। তাই সচেতন মহল মনে করেন একজন সামসুর কাছে পুরো সমাজ নষ্ট হয়ে যাচ্ছে।প্রশাসনের হস্তক্ষেপে নির্যাতনে স্বীকার তিন সন্তানের জননী লুৎফার জীবনে নেমে আসা বর্বরতা থেকে মুক্তি পাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন।


দুলার হাট থানা অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন বলেন বরিশাল ট্রেনিং অবস্থান করছি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।





Post Top Ad

Responsive Ads Here