জয়পুরহাটে পেশাদার ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ আটক | সময় সংবাদ |
নিরেন দাস,জয়পুরহাট:
জয়পুরহাটে পুলিশ অভিযান চালিয়ে মজনু মণ্ডল নামে এক পেশাদার ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে সদর থানা পুলিশ।
গত বুধবার(১৬ এ ফেব্রুয়ারি)দুপুরে জয়পুরহাট সদর উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ছিনতাইকারী মজনু মণ্ডল জয়পুরহাট সদর উপজেলার হানাইল বম্বুপাড়া গ্রামের মতিউর রহমান এর ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আলমগীর জাহান জানান, আটককৃত ছিনতাইকারী মজনু মন্ডল দীর্ঘদিন ধরে জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন সড়কে নিয়মিত ছিনতাই করে আসছিল।
ওসি আরো জানান,মজনু মণ্ডল নিয়মিতর মতো বুধবার দুপুরে সদর উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে ছিনতাইয়ের উদ্দেশে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে এমন সংবাদ পুলিশের কাছে আসলে। উক্ত সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের ব্যহৃত একটি চাপাতি,দুটি ধারালো চাকুসহ হাতেনাতে তাকে আটক করা হয়।
