আবু সাঈদ শাকিল, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে বলে জানান, চরপার্বতী সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল।
মঙ্গলবার দুপুরে চরপার্বতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল তার নিজের পেসবুক পেইজ আইডি থেকে লাইভে এসে এমন অভিযোগ করেন। তিনি বলেন,আমি দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ যাকে সবসময় ছোট ভাইয়ের মতো দেখেছি, নির্বাচনের দিন দেখেছি তার কার্যক্রম, সে কিভাবে কয়েকটা কেন্দ্রে আক্রমন চালিয়ে আমার কর্মিদেরকে আক্রমন করে,আমার ভোটারদের আতংকিত করে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। এবং দাগুনভূঞা থেকে সন্ত্রাসী এনে ভিবিন্ন কেন্দ্রে গুলি চালিয়েছে।
তিনি আরো বলেন, দাগুনভূঞা ও সোনাগাজী উপজেলার সন্ত্রাসীরা ভোটের আগের দিন রাতে এখনে তান্ডব চালায় আমার জনগণকে ভয়ভীতি দেখায় বোমা ও গুলি মেরে সবাই কে আতঙ্কগ্রস্থ করে। ভোটের দিন সকাল থেকে আমার ভোটারদের যারা আমাকে ভোট দিবে তারাদের বিভিন্ন ভয় দেখায় এবং ভোটাররা কেন্দ্রে আসতে পারেন নি ভোট দিতে ও বাধা প্রদান করে।
