![]() |
| পিএসসি’র দুই সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান বিচারপতিসহ অন্যরা। ছবি- বাসস |
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত দুই সদস্য শপথ নিয়েছেন।
সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত দুই সদস্যকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মুবিনা খন্দকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড. সোহরাব হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

