গাইবান্ধায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ০৭, ২০২২

গাইবান্ধায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

গাইবান্ধায় চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই
সাদুল্লাপুর থানা ফাইল ছবি


নিজস্ব প্রতিবেদকঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউপির একবরপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে রয়েল মিয়া ইটভাটা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুল মজিদ কামারপাড়া উপজেলার পুরান লক্ষ্মীপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন।

জানা গেছে, সোমবার সকালে একবরপুর এলাকায় একটি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে। পরে রাত একটার দিকে নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেন।

নিহতের স্বজনরা জানায়, রোববার বিকেলে আব্দুল মজিদ একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাসা থেকে বের হয়। রাতে আর বাড়ি ফেরেনি। সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।


সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার জানান, নিহতের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here