![]() |
| ডাকাতদলের গ্রেফতারকৃত সক্রিয় সদস্য সোহাগ |
নিজস্ব প্রতিবেদকঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি সোহাগকে গ্রেফতার করা হয়েছে।
রোববার গভীর রাতে মুকসুদপুর থানাধীন রাগদী ইউনিয়নের গোরগিনা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার তাকে গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়ার নির্দেশে সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস সালামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, তার বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ৪টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে গোপালগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ

