রাজশাহী থেকে সারাদেশে দূরপাল্লার বাস বন্ধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ফেব্রুয়ারি ০৭, ২০২২

রাজশাহী থেকে সারাদেশে দূরপাল্লার বাস বন্ধ

রাজশাহী থেকে সারাদেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে
রাজশাহী থেকে সারাদেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে


নিজস্ব প্রতিবেদকঃ

দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে সারাদেশে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। সোমবার বিকেল থেকে কোনো সরকারি ঘোষণা ছাড়াই দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বাস কাউন্টারের টিকিট মাস্টাররা বলছেন, মালিকদের দৈনিক মজুরি বৃদ্ধির বিষয়ে একাধিকবার জানানো হলেও তারা তা না মানায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


তবে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।


বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জুর বিপ্লব বলেন, শুধু দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলস স্থগিত করা হয়েছে। এখন শুনলাম অন্যরাও বাস থামাচ্ছে।

মোঃসাইফুল্লাহ /সময় সংবাদ 

Post Top Ad

Responsive Ads Here