বোমা উদ্ধারের ঘটনায় পিতা-পুত্র গ্রেপ্তার -সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারি ০৮, ২০২২

বোমা উদ্ধারের ঘটনায় পিতা-পুত্র গ্রেপ্তার -সময় সংবাদ

বোমা উদ্ধারের ঘটনায় পিতা-পুত্র গ্রেপ্তার -সময় সংবাদ
বোমা উদ্ধারের ঘটনায় পিতা-পুত্র গ্রেপ্তার -সময় সংবাদ


মেহের আমজাদ,মেহেরপুর:

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের একটি বাড়ি থেকে ১০টি বোমা সহ বোমা তৈরীর সরঞ্জাম ও গাঁজা  উদ্ধারের ঘটনায় দুই দিন পর ওই গ্রামের সাহারুল ইসলাম ওরফে জাব্বারুল ইসলাম (৪৬) ও তার ছেলে সোহেল রানা (২৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাতে পুলিশ পৃথক দুটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 


গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি আব্দুর রাজ্জাক জানান, গত শনিবার (৫ জানুয়ারী)রাতে গাংনীর হিজলবড়িয়া গ্রামের জাব্বারুলের বাড়িতে অভিযান চালায় গাংনী থানা পুলিশের একটি দল। পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যায় বাড়ির মালিক আব্দুল জব্বার ও তার ছেলে সোহেল রানা। আব্দুল জব্বার পেশায় গাছী (খেঁজুর গাছ থেকে রস সংগ্রহকারী)। পাশাপাশি সে গোপনে বোমা তৈরী করে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করতো। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা থেকে তার বাড়ির আশেপাশে ঘিরে অভিযান শুরু করা হয়। এক পর্যায়ে তার বসতবাড়ির শয়ন কক্ষের বাক্সের মধ্যে মাটির হাড়িতে রাখা ৫টি এবং দুটি প্লাস্টিকের ড্রামে প্যাকেটের মধ্যে রাখা ৫টি বোমা উদ্ধার করা হয়। অভিযানে ঘর থেকে বের করা হয় বোমা তৈরীর সরঞ্জাম, গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম। ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য উৎপাদন ও দখলে রাখার অপরাধে গাংনী থানায় একটি মামলা রাজু করা হয়। এ মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।  





Post Top Ad

Responsive Ads Here