কোম্পানীগঞ্জে চোলাই মদ ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ফেব্রুয়ারি ২২, ২০২২

কোম্পানীগঞ্জে চোলাই মদ ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক | সময় সংবাদ

 

কোম্পানীগঞ্জে চোলাই মদ ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
কোম্পানীগঞ্জে চোলাই মদ ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


আবু সাঈদ শাকিল নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদক সহ আবুল বাসার প্রকাশ লিটন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মতি মিয়াজী বাড়ি থেকে তাকে আটক করা হয়। আবুল বাসার প্রকাশ লিটন ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত নিজাম উদ্দিনের ছেলে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাজ্জাদ রোমনের নির্দেশে উপ-পরিদর্শক মাহফুজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আবুল বাসারকে আটক করা হয়। এসময় তার বসত ঘর থেকে ২শ গ্রাম গাঁজা ও ১৭ বোতলে রক্ষিত সাড়ে ৮লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।


এ ঘটনায় উপ-পরিদর্শক মো: মাহফুজুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন, কোম্পানীগঞ্জ থানার (ওসি) সাজ্জাদ রোমন।


Post Top Ad

Responsive Ads Here