বিএনপির নেতারা জুতা পরে শহীদদের শ্রদ্ধা | সময় সংবাদ
নিরেন দাস,জয়পুরহাট:
জয়পুরহাটের আক্কেলপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সম্মান দেখাতে গিয়ে জুতা পরে শহীদ মিনারে উঠে শহীদদের অসম্মানিত করেছেন সাবেক পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী বাঁদশাসহ জেলা ও উপজেলা যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে আক্কেলপুর উপজেলার পৌর সদরের তালতলী বাজারে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান উপজেলা ও পৌর বিএনপিসহ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ।এ সময় জুতা পরা অবস্থায় দেখতে পাওয়া যায় পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বাদশাসহ জেলা যুবদল,উপজেলা যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীদের কে। শ্রদ্ধা জানানোর ছবিটি তাদের নিজস্ব ব্যবহারিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তারা শহীদ মিনারে জুতা পরে শ্রদ্ধা জানানোর ছবিটি পোষ্ট করলে তাদের এই ছবিটি ব্যাপক ভাইরাল হয়। এ ঘটনায় অনেকেই নিন্দা জ্ঞাপন করেন।
এ প্রসঙ্গে ওই বিএনপি ও সহযোগী নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এবিষয়ে আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আহসান কবির এপ্লব বলেন,বিষয়টি ফেইসবুকের মাধ্যমে জেনেছি। আমরা এ ঘটনার জন্য নিন্দা জানাচ্ছি। দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
