জাতির পিতার সমাধিতে নবনিযুক্ত সচিবের শ্রদ্ধা নিবেদন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২২

জাতির পিতার সমাধিতে নবনিযুক্ত সচিবের শ্রদ্ধা নিবেদন | সময় সংবাদ

 

জাতির পিতার সমাধিতে নবনিযুক্ত সচিবের শ্রদ্ধা নিবেদন
জাতির পিতার সমাধিতে নবনিযুক্ত সচিবের শ্রদ্ধা নিবেদন



জেলা প্রতিনিধি:



গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব গোলাম মো. হাসিবুল আলম।


আজ শনিবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন কালে বিএনসিসি ক্যাডেট কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সুরা ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সচিব বিশেষ মোনাজাতে অংশ নেন।



এসময় বিএনসিসি খুলনা রেজিমেন্টের কমান্ডার লেফটেনেন্ট কর্নেল হাসান মাহমুদ, গোপালগঞ্জের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here