অজ্ঞাত গাড়ির চাপায় পাঠাও চালককস নিহত ২ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৭, ২০২২

অজ্ঞাত গাড়ির চাপায় পাঠাও চালককস নিহত ২ | সময় সংবাদ


অজ্ঞাত গাড়ির চাপায় পাঠাও চালককস নিহত ২
অজ্ঞাত গাড়ির চাপায় পাঠাও চালককস নিহত ২



জেলা প্রতিনিধি:


রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- পাঠাও চালক রফিকুল ইসলাম সুমন (৪০) ও কাজল আক্তার (৩৫)।


বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া।



এসআই জুয়েল মিয়া জানান, মোটরসাইকেলে করে তারা দুইজন যাওয়ার সময় বিমানবন্দর আউটগোয়িং ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশের সড়কে একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। কোন গাড়ি তাদের চাপা দিয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।



গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।



Post Top Ad

Responsive Ads Here