ফরিদপুর প্রতিনিধি :
এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ফরিদপুর সদর উপজেলার গেরদা এ.এফ.মুজিবুর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে ৫ম-বারের মতো বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বিদ্যলয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শিপ্রা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোনা টি. রহমান, প্রতিনিধি, এ.এফ.মুজিবুর রহমান ফাউন্ডেশন, এডভোকেট শিপ্রা গোস্বামী, সমন্বয়ক, ব্লাস্ট, ফরিদপুর ও কামরুন্নাহার পপি, অর্থ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখা।

