ড. যশোদা জীবনের লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মার্চ ০৫, ২০২২

ড. যশোদা জীবনের লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন


 

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের কৃতি সন্তান বেঙ্গল ব্যাংকের পরিচালক, এফবিসিসিআই এর পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ এর দুটি বইয়ের  মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় ঢাকার সোনার গাঁ হোটেলে ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি) রচিত গ্রন্থ মহানায়কের ইতিকথা এবং জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন ও উন্নয়ন বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। মোড়ক উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ঢাকা বিশ্ববিদ্যায়ের উপ-উপাচার্য ড. মো: সামাদ, সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং এ্যাডভোকেট মৃণাল কান্তি দাশ প্রমুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার।  

 


এসময় মন্ত্রী বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনার সকল পরিকল্পনা এবং উন্নয়নের উৎসই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরিবার থেকেই বঙ্গবন্ধুকন্য জনসাধারণকে ভালোবাসা এবং তাদের উন্নয়নে কাজ করার শিক্ষা পেয়েছেন। আমরাও আমাদের সেরাটা দিয়ে সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছি। 

 

এসময় লেখক  ড. যশোদা জীবন দেবনাথ  দুটি বই এর বিক্রির অর্জিত অর্থ এবং তার নিজ উদ্যোগে ফরিদপুরে বঙ্গবন্ধুর উপর একটি জাদুঘর করার ঘোষনা করেন। 

 
উল্লেখ্য, ড. যশোদা জীবন দেবনাথ এফবিসিসিআই এর পরিচালক, বেঙ্গল ব্যাংকের পরিচালক। এর চেয়েও তিনি অধিক পরিচিত টেকনোমিডিয়া লিমিটেড, মানি প্লান্ট লিঙ্ক ও প্রোটেকশন ওয়ান প্রাইভেট লিমিটেডের কারণে। দেশের এটিএম মেশিনের (বুথ) সিংহভাগ সরবরাহ করে তাঁর প্রতিষ্ঠান।

Post Top Ad

Responsive Ads Here