আমতলীতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২

আমতলীতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু | সময় সংবাদ

আমতলীতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু | সময় সংবাদ


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বোরো ধান খেতে পানি দিতে গিয়ে কৃষক খালেক মৃধা সেচ মেশিনে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামে বৃহস্পতিবার সকালে। 


জানাগেছে, উপজেলার গুলিশাখালী গ্রামের কৃষক মোঃ খালেক মৃধা বৃহস্পতিবার খুব সকালে নিজের বোরো ধান খেতে বৈদ্যুতিক  সেচ মেশিন দিয়ে পানি দিচ্ছিলেন। এ সময় তিনি বিদ্যুাতায়িত হন। খবর পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসক ডাঃ তন্ময় রহমান তাকে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের দাবীর প্রেক্ষিতে পুলিশ মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করেছেন।


ছোট ভাই মালেক মৃধা বলেন, বড় ভাই বৈদ্যুতিক সেচ মেশিনে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তন্ময় রহমান বলেন, খালেক মৃধাকে হাসপাতালে আনার পুর্বে মারা গেছেন।


আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



Post Top Ad

Responsive Ads Here