ধানের জমিতে পানি না পেয়ে ২ সাঁওতাল কৃষকের বিষপান,এক জনের মৃত্যু | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২

ধানের জমিতে পানি না পেয়ে ২ সাঁওতাল কৃষকের বিষপান,এক জনের মৃত্যু | সময় সংবাদ



ধানের জমিতে পানি না পেয়ে ২ সাঁওতাল কৃষকের বিষপান,এক জনের মৃত্যু | সময় সংবাদ


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ীতে ধানের জমিতে পানি না পেয়ে প্রতিবাদে ২ সাঁওতাল কৃষক বিষপানে আত্মহত্যার চেষ্ঠা করে। পরে তাঁদের মধ্যে ০১জনের মৃত্যু হয়েছে। এলাকায় সাঁওতাল সম্প্রদায়ের মাঝে চরম ক্ষোভ চলছে।


বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী উপজেলার ঈশ্বরীপুর এলাকায় ওই ঘটনা ঘটেছে। তারপর থেকে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগকৃত গভীর নলকূপের ওপারেটর পালিয়ে গেছে। বিষপানে আত্মহত্যা করেছে অভিনাথ মার্ডি (৩০), অপরচন গুরুতর অসুস্থ রবি মার্ডি (৩২)। বর্তমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) চিকিৎসাধীন রয়েছে।


স্থানীয়রা জানান, সকালে অভিনাথ মার্ডি ও তার চাচাতো ভাই রবি মার্ডি তাদের ধানের জমিতে পানি ওই জমিতে পোকা মারা বিষ প্রয়োগ করবেন। যারকারনে ধানের জমিতে পানি দেওয়ার জন্য বিএমডিএর অপারেটরকে জানান। প্রতিউত্তরে অপারেটর বলেন, ‘পানি দিতে পারব না। তোরা নিজেরাই সেই বিষ খেয়ে নে।’ এই কথা শোনার পরে প্রতিবাদে ২ ভাই সেখানেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা ২জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। রামেক কর্তব্যরত চিকিৎসকরা অভিনাথ মার্ডিকে মৃত্যু ঘোষণা করেন। গুরুতর অবস্থায় রবি মার্ডিকে হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে।


এবিষয়ে গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বলেন, অনাকাঙ্কিত ঘটনা শোনার পরে থানা পুলিশ পাঠানো হয়েছে। ঘটে যাওয়া ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে। অভিডুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Post Top Ad

Responsive Ads Here