কাব্যগ্রন্থ্য "উন্নয়ন মাতা শেখ হাসিনা"বইটির মোড়ক উন্মোচন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ০১, ২০২২

কাব্যগ্রন্থ্য "উন্নয়ন মাতা শেখ হাসিনা"বইটির মোড়ক উন্মোচন | সময় সংবাদ

কাব্যগ্রন্থ্য "উন্নয়ন মাতা শেখ হাসিনা"বইটির মোড়ক উন্মোচন | সময় সংবাদ


নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধি:

জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি কবি মো.সাফিউল ইসলাম এর কাব্য গ্রন্থ্য "উন্নয়ন মাতা শেখ হাসিনা" শীর্ষক বইটির মোড়ক উন্মোচন করেন।


লেখকের অন্যান্য যৌথ কব্যগ্রন্থ গুলো হচ্ছে"প্রতিভার উন্মেষ"সাদা মেঘে উড়াই মৌনতা"সময়ের সুর -২ কোথাও কেউ নেই"স্বপ্নের স্বাধীনতা"ডিজিটাল যৌথ কাব্য গ্রন্থ "কলতান"।


কাব্য সাহিত্যে বিশেষ অবদান রাখায় তিনি প্রতিভার উন্মেষ কবি সম্মাননা ২০২১ ও মহাকবি কায়কোবাদ সাহিত্য পদক-২০২২ অর্জন করেছেন। এছাড়াও লেখক বিভিন্ন সাহিত্য পরিষদ থেকে  অনেক সম্মাননা স্মারক ও সনদ পেয়েছেন। কবি মো.সাফিউল জয়পুরহাট জেলার কালাই থানার মাত্রাই ইউনিয়নে হিমাইল গ্রামে শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. ছানাউল ইসলাম, মাতা মোছাঃ বুলবুলি বিবি।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট,সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল,সাংগঠনিক সম্পাদক জনাব আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Post Top Ad

Responsive Ads Here