নানিয়ারচরে বঙ্গবন্ধু গ্যালারী,ভাস্কর্য্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের ভিত্তি প্রস্তর স্থাপন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ০১, ২০২২

নানিয়ারচরে বঙ্গবন্ধু গ্যালারী,ভাস্কর্য্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের ভিত্তি প্রস্তর স্থাপন | সময় সংবাদ

নানিয়ারচরে বঙ্গবন্ধু গ্যালারী,ভাস্কর্য্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের ভিত্তি প্রস্তর স্থাপন | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:

পার্বত্য অ লকে একটি আধুনিক জেলায় রূপান্তর করতে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, দূর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে, রাস্তা-ঘাট, বিদ্যুৎতায়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার। আর তারই ধারাহিকতায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ইচ্ছায় পাহাড়ে উন্নয়নের জোয়ার বইছে।


সোমবার সকালে সকালে নানিয়ারচর উপজেলার চেঙ্গী ব্রীজের পাশে ১৫ লক্ষ টাকা ব্যায়ে সৌন্দর্য্য বর্ধন, বঙ্গবন্ধু গ্যালারী ও বঙ্গবন্ধু ভাস্কর্য্য নির্মাণ ও ১কোটি ৩৭ লক্ষ টাকা ব্যায়ে নিমিত উপজেলা বাস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে রাঙ্গামাটি সংসদ সদস্য এসব কথা বলেন।


এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য ত্রিদিব কান্তি দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব সহ উপজেলার পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


ভিত্তি প্রস্তর স্থাপন কালে সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি আরো বলেন, আওয়ামীলীগ সরকারের পক্ষ থেকে সাধারণ জনগণের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হচ্ছে। আর এইসব পরিকল্পনা বাস্তবায়নের ফলে দেশের প্রান্তিক জনগোষ্ঠি বিভিন্ন ভাবে উপকৃত হবে। দিন দিন আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের এগিয়ে যেতে হবে। পার্বত্য এলাকার সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। পার্বত্য এলাকাকে আধুনিক জেলায় পরিণত করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন এমপি। 






Post Top Ad

Responsive Ads Here