সালথায় জাতীয় ভোটার দিবস পালিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ০৩, ২০২২

সালথায় জাতীয় ভোটার দিবস পালিত | সময় সংবাদ

সালথায় জাতীয় ভোটার দিবস পালিত | সময় সংবাদ


মোহাম্মদ হাসান,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় ভোটার দিবস ২০২২ইং উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ মার্চ) ১১টায় উপজেলা নির্বাচন অফিস সালথা এর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলা সদর বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়। 


উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তেলায়ত হোসেন, উপজেলা প্রকৌশলী তৌহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি, সালথা থানার এস আই হান্নান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।



Post Top Ad

Responsive Ads Here