গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মার্চ ২৫, ২০২২

গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত | সময় সংবাদ

গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত | সময় সংবাদ


ফরিদপুর:

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিবসটিতে নানা কর্মসূচির মাধ্যমে নিহতদের স্মরণ করছে ফরিদপুর জেলা প্রশাসন।


সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব দীপক কুমার রায়।


 এর আগে শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালণ করা হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জনাব শামসুল হক ভোলা মাস্টার, অতিরিক্ত পুলিশ সুপার জনাব জামাল পাশা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা প্রমূখ।



মোঃরিফাত ইসলাম


Post Top Ad

Responsive Ads Here