ঈদে মহাসড়ক যানজট মুক্ত রাখতে সমন্বয় সভা করলেন হাইওয়ে পুলিশ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ০৩, ২০২২

ঈদে মহাসড়ক যানজট মুক্ত রাখতে সমন্বয় সভা করলেন হাইওয়ে পুলিশ | সময় সংবাদ

ঈদে মহাসড়ক যানজট মুক্ত রাখতে সমন্বয় সভা করলেন হাইওয়ে পুলিশ | সময় সংবাদ


উজ্জ্বল অধিকারী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যানজট মুক্ত মহাসড়ক নিশ্চিত করার লক্ষে সাসেক-২ প্রকল্পের কর্মকর্তাদের সাথে হাটিকুমরুল হাইওয়ে থানার আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার সকাল ১০ টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ফুড ভিলেজ প্লাস হোটেলে পুলিশ ও সাসেক কর্মকর্তাদের সাথে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওয়নের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন। বগুড়া হাইওয়ে রিজিওয়নের সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায়।


সমন্বয় সভায় আসন্ন ঈদুল ফিতরে মহাসড়ককে যানজটমুক্ত করার লক্ষে সাসেক কর্মকর্তাদের সাথে মহাসড়কের উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। 


এসময় এসপি শাহাবুদ্দীন মুনশী বলেন, এবারের ঈদুল ফিতরে উত্তরাঞ্চলের ঘর মুখো মানুষের নিরাপদে বাড়ি ফিরতে মহাসড়কে হাইওয়ে পুলিশ বিশেষ ভুমিকা পালন করবেন। তিনি মহাসড়কের যানজটের কারন গুলো চিহ্নিত করে পুলিশ ও সাসেক কর্মকর্তাদের অতি দ্রুত সড়ক মেরামতের নির্দেশ প্রদান করেন।


এসময় সাসেক-২ এর প্রকল্প পরিচালক আহসান মাসুদ বাপ্পি বলেন, বঙ্গবন্ধু সেতু থেকে ধোপাকান্দি পর্যন্ত মহাসড়কে ছয় লেনের কাজ চলমান রয়েছে৷ মহাসড়কে কাজ চলমান থাকায় কিছুদিন থেমে থেমে যানজট ছিলো। বর্তমানে মহাসড়কে যানজট নেই। গত ঈদে নির্মানাধীন নলকা সেতুর কারনে এক লেনে গাড়ি চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছিলো। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে রমজানের মাঝামাঝি সময়ে নলকা সেতু যানবাহন চলাচলের উপযোগী হবে। নলকা সেতু নির্মান শেষ হলে মহাসড়কে যানজট সৃষ্টি হবে না। এবারের ঈদুল ফিতরে ঘর মুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে। মহাসড়কে যানজট সৃষ্টি হবে না বলে তিনি জানান। 


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাসেক-২ এর প্রকল্প পরিচালক আহসান মাসুদ বাপ্পী, সড়ক বিভাগ সিরাজগঞ্জের উপ-বিভাগীয় পরিচালক জাহিদুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান হেগো মীর আকতার লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক এখলাস উদ্দিন, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, টি আই রফিকুল ইসলাম, সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা জাকেরিয়া হোসেন সহ অনেকে।


Post Top Ad

Responsive Ads Here