রংমহল সীমান্ত থেকে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ০৬, ২০২২

রংমহল সীমান্ত থেকে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | সময় সংবাদ

রংমহল সীমান্ত থেকে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | সময় সংবাদ


মেহের আমজাদ,মেহেরপুর:

মেহেরপুর জেলার গাংনী উপজেলার রংমহল সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ জানারুল ইসলাম, হারুনুর রশিদ এবং মোমিনুল ইসলাম নামের ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। 


গতকাল বুধবার ভোরের দিকে গাংনী উপজেলার খাসমহল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জানারুল ইসলাম গাংনী উপজেলার খাশমহল গ্রামের তমাল মন্ডল এর ছেলে, হারুনুর রশিদ রাধা গোবিন্দপুর গ্রামের আবুল হোসেনের ছেলে এবং মোমিনুল ইসলাম একই গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। জানা গেছে বিজিবি’র একটি টহল দল ভোরের দিকে টহল শেষে ফেরার পথে ওই ৩ ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের চ্যালেঞ্জ করে।


এ সময় তাদের প্রত্যেকের কাছে ১০ বোতল করে মোট ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




Post Top Ad

Responsive Ads Here