গাংনীতে নিখোঁজের ৬দিন পর অচেতন অবস্থায় কৃষক উদ্ধার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ০৭, ২০২২

গাংনীতে নিখোঁজের ৬দিন পর অচেতন অবস্থায় কৃষক উদ্ধার | সময় সংবাদ

গাংনীতে নিখোঁজের ৬দিন পর অচেতন অবস্থায় কৃষক উদ্ধার | সময় সংবাদ


মেহের আমজাদ,মেহেরপুর:

মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামের কৃষক রাজ্জাক নিখোঁজের ৬ দিন পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত রাজ্জাক আড়পাড়া গ্রামের মৃত মহাসিন আলীর ছেলে। গত মঙ্গলবার দিবাগত রাতে তাকে উদ্ধার করে স্থানীয়রা। 


এ সময় খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয় লিহাজ উদ্দীন জানান, আমি গ্রামের এলাম উদ্দীনকে সাথে নিয়ে আড়পাড়া ধোপা গাড়ির মাঠে পুকুর পাহারা দেওয়ার জন্য যাচ্ছিলাম। এ সময় টর্চ লাইটের আলো জ্বালাতে জ্বালাতে পুকুরের দিকে যাওয়ার সময় কৃষক আব্দুর রাজ্জাককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। 


পরে তার পরিবারের সদস্যদের খবর দিই। গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


Post Top Ad

Responsive Ads Here