ফরিদপুর প্রতিনিধি :
সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, ফরিদপুর ২০২১ সালে পরিমাণগত দিক হতে (টাকার অংকে)শ্রেণীকৃত ঋণ আদায়ে সকল প্রিন্সিপাল অফিসের মধ্যে ১ম স্থান অর্জন করেছে।
সোনালী ব্যাংক লিমিটেড জেনারেল ম্যানেজার'স অফিস ফরিদপুরের জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাসের নিকট হতে বিশেষ সম্মাননা ক্রেস্ট এবং মুনাফা অর্জনে ফরিদপুরের আওতাধীন ৬টি আঞ্চলগুলোর মধ্যে ১ম হওয়ায় ক্রেস্ট ও সনদ গ্রহন করছেন প্রিন্সিপাল অফিস ফরিদপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার বিভাষ চন্দ্র হাওলাদার।
পুরস্কার প্রাপ্তিতে ডেপুটি জেনারেল ম্যানেজার বিভাষ চন্দ্র হাওলাদার বলেন, এ অর্জন তার কার্যালয় ও নিয়ন্ত্রণাধীন শাখা সমূহের সকল শাখা ব্যাবস্থাপক ও কর্মকর্তা/ কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জন। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।


