![]() |
| ডলারের একক দাম নির্ধারণ, ব্যাংকে সর্বোচ্চ মূল্য ৮৯ টাকা |
নিজস্ব প্রতিবেদক
ডলারের একক হার বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমদানি ব্যয় পরিশোধে ডলারের সর্বোচ্চ হার হবে ৮৯ টাকা টাকা ১৫ পয়সা, আর এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ডলার বেচা-কেনা করা যাবে সর্বোচ্চ ৮৯ টাকায়।
প্রবাসী আয় আনার ক্ষেত্রে ব্যাংকগুলোকে এই হার মাথায় রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।

