আল-আনফাল ফাউন্ডেশন এর পক্ষ হতে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মে ৩০, ২০২২

আল-আনফাল ফাউন্ডেশন এর পক্ষ হতে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ | সময় সংবাদ

  

আল-আনফাল ফাউন্ডেশন এর পক্ষ হতে  কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ | সময় সংবাদ


আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালী, কোম্পানীগঞ্জ ৩নং চরহাজারী ইউনিয়নে প্রতিষ্ঠত আল-আনফাল ফাউন্ডেশন এর পক্ষ হতে ৪র্থ তম কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আল-আনফাল ফাউন্ডেনের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনায় ও ফরিদা আক্তার খানমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং চরহাজারীর সুযোগ্য চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগ।


রাবিবার সকাল ১১টায় কোরআন তিলাওয়াতে মধ্যে দিয়ে জৈতুন নাহার কাদের মহিলা কলেজে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।


বিশেষ অতিথি ছিলেন, চরহাজারী ১নং ওয়ার্ড ইউপি সদস্য ইবনে ফয়সাল জুয়েল, সাংবাদিক ইমাম হোসেন খাঁন, সাংবাদিক এম এ রহিম, আল-আনফাল ফাউন্ডেশন উপদেষ্টা আক্তার হোসেন ফরহাদ,একরামুল হক মিলন, হেদায়েত উল্লাহ মামুন।


অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন, আল-আনফাল ফাউন্ডেশনের সভাপতি আবু সাঈদ শাকিল, সাধারন সম্পাদক আশফাকুর রহমান, সহ-সভাপতি শব্বির আহম্মেদ, দপ্তর সম্পাদক নুরুদ্দিন সজিব, সহ-সম্পাদক আবু সুফিয়ান, সমাজসেবা সম্পাদক আরিফ, সদস্য মোহাম্মদ ওসমান।



Post Top Ad

Responsive Ads Here