ওমিক্রনের নতুন উপধরণ শনাক্ত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ২৪, ২০২২

ওমিক্রনের নতুন উপধরণ শনাক্ত | সময় সংবাদ

 

ওমিক্রনের নতুন উপধরণ শনাক্ত | সময় সংবাদ
ওমিক্রনের নতুন উপধরণ শনাক্ত | সময় সংবাদ


সময় সংবাদ ডেস্ক:



করোনাভাইরাসের ওমিক্রন ধরনের আরও সংক্রামক উপধরন পাওয়া গেছে চীনে। চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মহামারী সংক্রান্ত জরিপে এ ব্যক্তির দেহে এই উপধরনের অস্তিত্ব পাওয়া গেছে।


জানা যায়, ওমিক্রনের নতুন এই উপধরনের নাম ওমিক্রন বিএ.৪। এটি চীনের বাইরে থেকে আসা এক ব্যক্তির দেহে এর উপস্থিতি পাওয়া গেছে। তিনি গত এপ্রিলের ২৯ তারিখ নেদারল্যান্ডস থেকে চীনের গুয়াংঝু প্রদেশে এসেছিলেন। আইসোলেশনে থাকা অবস্থায় তার দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়।


ওমিক্রন বিএ.৪ উপধরনটি দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়। এটি ওমিক্রনের সবশেষ নতুন ধরন। গবেষণা বলছে, ভ্যাকসিনের তিন ডোজকেও ফাঁকি দিতে পারে এই উপধরন। 


গুয়াংঝু প্রদেশে ইমিউনোলজিস্ট ঝুয়াং শিলিহে বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে ওমিক্রনের বিএ.২ উপধরনের থেকে বিএ.৪ উপধরন অন্তত ১০ গুণ বেশি সংক্রামক। কিন্তু বেশিরভাগ মানুষ ভ্যাকসিন প্রাপ্ত হওয়ায় এর মারাত্মক প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সেজন্য আরও অপেক্ষা করতে হবে।



Post Top Ad

Responsive Ads Here