ঈদে মেয়ের বাড়ি যাওয়া হলো না বাবার, পথেই হলেন লাশ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ১২, ২০২২

ঈদে মেয়ের বাড়ি যাওয়া হলো না বাবার, পথেই হলেন লাশ | সময় সংবাদ

 

"ঈদে মেয়ের বাড়ি যাওয়া হলো না বাবার, পথেই হলেন লাশ | সময় সংবাদ"

নেত্রকোণা প্রতিনিধি


নেত্রকোণার দুর্গাপুরে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হক নামে ৭০ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার বিকেলে উপজেলার দুর্গাপুর শ্যামগঞ্জ মহাসড়কের উত্তর কৃষ্ণেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হক উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজোড়া গ্রামের বাসিন্দা।


স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে সোমবার বিকেলে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হন আব্দুল হক। কৃষ্ণেরচর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নেমে সড়ক পার হচ্ছিলেন। এ সময় বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। রাতে সেখানেই তিনি মারা যান।


দুর্গাপুর থানার ওসি (তদন্ত) এনামুল হক বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ দেয়নি নিহতের পরিবার। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





Post Top Ad

Responsive Ads Here