শাহরুখ-সলমনের প্রতিবেশী হলেন রণবীর-দীপিকা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ১২, ২০২২

শাহরুখ-সলমনের প্রতিবেশী হলেন রণবীর-দীপিকা | সময় সংবাদ

" শাহরুখ-সলমনের প্রতিবেশী হলেন রণবীর-দীপিকা | সময় সংবাদ"


বিনোদন ডেস্ক


নতুন ফ্ল্যাট কিনলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। আর সেই সৌজন্যেই শাহরুখ খান ও সালমান খানের প্রতিবেশী হলেন তারকা দম্পতি। এর জন্য মোটা টাকা খরচ করতে হয়েছে তাদের?

জানা গিয়েছে, বান্দ্রার সাগর রেশমে চারটি বিশাল ফ্ল্যাটের কোয়াড্রুপ্লেক্স কিনেছেন রণবীর-দীপিকা। মুম্বাইয়ের অভিজাত এই আবাসন শাহরুখ খানের সাধের মান্নাত এবং সালমান খানের প্রিয় বাড়ি গ্যালাক্সির মাঝে অবস্থিত। 



 

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, নতুন এই ঠিকানা কিনতে ১১৯ কোটি টাকা খরচ করা হয়েছে রণবীর এবং দীপিকার। প্রতি স্কোয়ার ফিটের দাম প্রায় ১ লাখ টাকা। স্ট্যাম্প ডিউটি হিসেবে রেভিনিউ বিভাগকে দিতে হয়েছে ৭ কোটি ১৩ লাখ টাকা। 


শোনা গিয়েছে, ‘ওহ ফাইভ ওহ মিডিয়া ওয়ার্কস এলএলপি’ নামের সংস্থার নামে চার ফ্ল্যাটের কোয়াড্রুপ্লেক্সটি কেনা হয়েছে। আর এই কোম্পানির মালিক রণবীর সিং এবং তার বাবা জুগজিৎ সুন্দর সিং ভাবনানি। মুম্বাইয়ের নামকরা ব্যবসায়ী রণবীরের বাবা। তার সম্পত্তির পরিমাণও কম নয়। মনে করা হচ্ছে, বাবা ও ছেলে মিলেই ১১৯ কোটি টাকা দিয়ে ফ্ল্যাটগুলি কিনেছে।


বিশেষ এই কোয়াড্রুপ্লেক্সটি ১১,২৬৬ স্কোয়ার ফিট জায়গা জুড়ে রয়েছে। ১,৩০০ স্কোয়ার ফিটের বিশাল ছাদ রয়েছে তাতে। ছাদ কিংবা বারান্দা থেকে অনায়াসে সমুদ্র দেখতে পাওয়া যায়। চারটি ফ্ল্যাটের পাশাপাশি ১৯টি পার্কিং স্পেসও পাচ্ছেন রণবীর-দীপিকা। মনে করা হচ্ছে, পরিবারের সঙ্গে থাকার জন্যই এত বড় কোয়াড্রুপ্লেক্স কিনেছেন তারকা দম্পতি।




Post Top Ad

Responsive Ads Here