রাঙ্গামাটিতে কৃষকলীগের জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ১৭, ২০২২

রাঙ্গামাটিতে কৃষকলীগের জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | সময় সংবাদ

রাঙ্গামাটিতে কৃষকলীগের জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেন ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি জেলা কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার  (১৭ই আগষ্ট ২২ইং) বিকাল ৩টায় রাঙ্গামাটি জেলা, সদর ও পৌর কৃষকলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


রাঙ্গামাটি জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তারের সভাপতিত্বে ও উদয় শংকর চাকমা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় সদস্য ও রাঙামাটি জেলা কৃষকলীগের সহসভাপতি শান্তনা চাকমা, সাবেক কেন্দ্রীয় যুবলীগের যুগ-সম্পাদক মুজিবুর রহমান দিপু, রাঙামাটি জেলা যুব মহিলালীগের সভাপতি রোকেয়া আক্তার, রাঙামাটি সদর উপজেলা কৃষকলীগ নেতা চন্দ্র জিৎ দেওয়ান, কাপ্তাই উপজেলা কৃষকলীগের সধারণ সম্পাদক সুদিল তঞ্চগ্যা, রাঙামাটি পৌর কৃষকলীগের সভাপতি মানস মুৎসুদ্দি প্রমুখ বক্তব্য রাখেন। 


এসময় জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানান দিক তুলে ধরে বক্তরা বলেন, দেশকে গড়ে তোলার ক্ষেত্রে যা যা করার দরকার তাই করে দিয়ে গিয়েছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশের জন্যে তিনি সকল দলের সমন্বয়ে সরকার গঠন করেছিলেন। তিনি যত ব্যবস্থা করে দিয়েছিলেন তার সুফল আজ আমরা পাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সফল বাস্তবায়ন এবং তাঁর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান বক্তারা ।


আলোজনা সভা শেষে রাঙামাটি জেলা ওলামালীগের সভাপতি কারি ওসমান গণির সঞ্চালনায় দোয়া ও মোনাজাত করা হয়।


 এর আগে অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমামল্য অর্পন ও শ্রদ্ধা নিবেদন করা হয়।


Post Top Ad

Responsive Ads Here