দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার: ফখরুল | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২১, ২০২২

দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার: ফখরুল | সময় সংবাদ

দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার: ফখরুল | সময় সংবাদ


নিজস্ব প্রতিনিধি:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির খুলনার সমাবেশ ঘিরে সরকার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, রাস্তায় রাস্তায় বাধা, হামলা হচ্ছে। 


পথে পথে যেখানে দেখবে সেখানে গ্রেফতারের নির্দেশ প্রশাসনের পক্ষ থেকে। বৃহস্পতিবার রাতে বিএনপির ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এতে করে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার। 


শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।  


বিএনপি মহাসচিব বলেন, সমাবেশ ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সরকারকে দায় নিতে হবে। তারা বিএনপিকে সভা-সমাবেশ করেত দিতে চায় না। গণপরিবহন বন্ধ করে দিয়েছে সরকার। পরিকল্পিতভাবে তারা সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করছে।

উল্লেখ্য, শনিবার (২২ অক্টোবর) খুলনায় বিভাগীয় গণসমাবেশ করার কথা বিএনপির।




সময় সংবাদ/রাজ

Post Top Ad

Responsive Ads Here