ফরিদপুরে পরকিয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২১, ২০২২

ফরিদপুরে পরকিয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন | সময় সংবাদ

ফরিদপুরে পরকিয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন | সময় সংবাদ
ফরিদপুরে পরকিয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন | সময় সংবাদ


নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকায় স্বামীর হাতে নূপুর আক্তার (২৫) নামে এক নারী  খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।


বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওয়াহাব শুক্রবার(২১ অক্টোবর) সকালে এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।


জানা যায়, বৃহস্পতিবার(২০ অক্টোবর) দিবাগত রাত সারে ১১ টার দিকে বোয়ালমারী উপজেলার মধ্যেরগাতী গ্রামে এ খুনের ঘটনা ঘটে। স্ত্রী পরকীয়ারয় জড়িত ছিল বলে স্বামী মুসা মোল্যা (৩৫) এ হত্যাকাণ্ড করেছেন বলে স্থানীয়রা দাবি করেছেন।মুসা মধ্যেরগাতী গ্রামের কাওসার মোল্যার ছেলে বলে জানা যায়।


এলাকাবাসী জানান, স্ত্রী নূপুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে স্বামী মুসা মোল্যা (৩৫)। পরে নূপুরকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল হয়ে ঢাকায় নেয়ার পথে রাত ১ টার দিকে মৃত্যু হয় নূপুরের।


বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওয়াহাব মুঠেফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পরবর্তীতে এব্যাপারে বিস্তারিত জানাতে পারবো।আসামী এবং লাশ উদ্ধারের চেষ্টা চলছে।



Post Top Ad

Responsive Ads Here