রাঙ্গামাটি জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২৩, ২০২২

রাঙ্গামাটি জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত | সময় সংবাদ

রাঙ্গামাটি জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত | সময় সংবাদ


মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলার নিউ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড রোববার অনুষ্ঠিত হয়েছে। 


উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)। পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।


এসময় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন মানুষকে সর্বোচ্চ সেবার মাধ্যমে নিজেকে গর্বিত পুলিশ সদস্য হিসেবে গড়ে তুলতে হবে। সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যম অধিক সর্তকর্তার সাথে ব্যবহার সহ নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার নির্দেশনা প্রদান করেন।


প্যারেড কমান্ডার সহকারি পুলিশ সুপার (এসএএফ) মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলার পুলিশ সদস্যদের নয়টি কন্টিনজেন্ট পুলিশ সুপারকে অভিবাদন জানানোর মাধ্যমে প্যারেড মাঠ ত্যাগ করে।


পরে পুলিশ সুপার রাঙ্গামাটি জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।



Post Top Ad

Responsive Ads Here