![]() |
আদমদীঘিতে গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার | সময় সংবাদ |
এরশাদ আলী আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ আবু হাসান (৪২) নামের এক মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত শনিবার রাত ১০ টায় আদমদীঘি ব্রিজের পশ্চিমে জনৈক দুলাল হোসেনের ছ মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু হাসান আদমদীঘি ডহরপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার রাতে আদমদীঘির পশ্চিমবাজার ব্রিজের নিকট জনৈক দুলাল হোসেনের ছ মিলের সামনে গাঁজা বিক্রি হচ্ছে। এমন খবর পেয়ে টহল পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ৫ গ্রাম গাঁজাসহ আবু হাসানকে গ্রেফতার করে। আদমদীঘি থানার উপ-পরিদর্শক তারেক হোসেন জানায়, সে একজন মাদক ব্যবসায়ী। গতকাল রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
.jpg)
