আমতলী পৌর শহরের স্বর্নের দোকানে চুরি | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২৩, ২০২২

আমতলী পৌর শহরের স্বর্নের দোকানে চুরি | সময় সংবাদ

 

আমতলী পৌর শহরের স্বর্নের দোকানে চুরি | সময় সংবাদ

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আমতলী পৌর শহরের সরকারী কলেজের সামনে জয় মা দুর্গা অলংকার হাউসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র দোকানের মুল ফটকের তালা ভেঙ্গে আলমিরায় থাকা ৫ ভরি স্বর্নালংকার ও নগদ এক লক্ষ ১৫ হাজার টাকা নিয়ে গেছে। ঘটনা ঘটেছে শনিবার দিবাগত রাতে। রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


জানাগেছে, আমতলী পৌর শহরের সরকারী কলেজের সামনে শনিবার দিবাগত রাতে জয় মা দুর্গা অলংকার হাউসের মুল ফটকের তালা ভেঙ্গে চোর চক্র ভিতরে প্রবেশ করে। পরে ওই দোকানের আলমিরা ভেঙ্গে পাঁচ ভরি স্বর্নালংকার ও নগদ এক লক্ষ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। বরিবার সকালে দোকান মালিক চপল চন্দ্র ঘরামী দোকানে গিয়ে মুল ফটকের তালা ভেঙ্গে দেখে পুলিশে খবর দেয়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

জয় মা দুর্গা অলংকার হাউসের মালিক চপল চন্দ্র ঘরামী বলেন, চোর চক্র দোকানের আলমিরা ভেঙ্গে পাঁচ ভরি স্বর্নাংলকার ও নগদ এক লক্ষ ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।


আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#


Post Top Ad

Responsive Ads Here