কলাপাড়ায় রাস্তা কেটে সরকারী সম্পত্তি দখলের পায়তারা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৫, ২০২২

কলাপাড়ায় রাস্তা কেটে সরকারী সম্পত্তি দখলের পায়তারা | সময় সংবাদ

 

কলাপাড়ায় রাস্তা কেটে সরকারী সম্পত্তি দখলের পায়তারা | সময় সংবাদ

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :   

কলাপাড়ায় শত শত মানুষের চলাচলের রাস্তা কেটে দেয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এতে ওই সড়ক দিয়ে ছোটবড় যানবাহন চলাচলে অনুপযোগী হওয়ায় চরম দূর্ভোগে পড়েছে ২ গ্রামের প্রায় শত শত মানুষ। 


নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব মোস্তফাপুর গ্রামের উপশীতলা খালের পাশে গত তিন দিন ধরে রাস্তাটি কেটে জমি দখল করছেন ওই  গ্রামের নুরুন্নবী হাওলাদার। রাস্তা লাগোয়া কৃষি জমির মালিক নুরুন্নবী তার লোকজন দিয়ে প্রায় ৮ ফুট প্রস্থের সড়কটি সিংহভাগ কেটে নিয়ে সড়ল জমিতে পরিনত করে গাছ রোপণ করছেন। 


এতে সড়কের প্রস্থ কমে যাওয়ায় মানুষ চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুই গ্রামের মানুষের চলাচলে বিকল্প পথ না থাকায় গ্রামীণ এ সড়ক নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরাও।


স্থানীয় সূত্র ও সরেজমিনে গিয়ে দেখা যায়, ৩০ বছর আগে রাস্তাটি নির্মান করা হয় এবং গ্রামবাসী দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করে আসছে। কিন্তু রাস্তার মাটি কাটার ফলে  আমাদের ছেলে মেয়েদের স্কুলে যেতে কষ্ট হচ্ছে। এছাড়া অটোরিকশা ও হোন্ডাযোগে বাজারে যাওয়া যায়না। এমনকি  অসুস্থ রোগী নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া যাচ্ছে না। এছাড়া ওই রাস্তা ব্যতিত উপশীতলা গ্রামে যেতে বিকল্প কোন রাস্তাও নেই। তাই রাস্তাটি জরুরি দখল মুক্ত করার দাবী জানান ভুক্তভোগী এলঅকাবাসী। 


ঐ রাস্তায় সবসময় চলা হোন্ডা চালক মো. জিল্লুর রহমান ও শাহজালাল মিয়া জানায়, জনবহুল এ রাস্তাটি দিয়ে প্রতিদিন বিভিন্ন এলাকায় যাত্রিদের নিয়ে যাতায়াত করি। রাস্তাটি কাটার ফলে এখন আর চলাচল করতে পারছিনা। আমাদের আয় রোজগার কমে গেছে।


নীলগঞ্জ ইইনিয়নের উমেদপুর ইসলামীপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র  সিয়াম হোসেন বলেন, বাড়ি থেকে এই রাস্তা দিয়ে মাদ্রাসায় যেতে অনেক কষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। 


এবিষয়ে অভিযুক্ত নুরুন্নবী হাওলাদার জানায়, রাস্তাটি আমার রেকর্ডীয় জমির উপর দিয়ে গেছে।  রাস্তার  মাঝখান দিয়ে এক পাশ কেটেছি, অন্যপাশ কেটে সমান করা হবে। এলাকার মানুষজন আমারে না কইয়া সাংবাদিকদের কইছে। 


নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল মিয়া বলেন, চেয়ারম্যানকে না বলে সাংবাদিকদের জানাইছে। আপনানারাই তদন্ত করেন।  


কলঅপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, জনগনের চলাচলের রাস্তা কোন ভাবেই কেউ কাটতে পারেনা। বিষয়টি খোঁজ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।


Post Top Ad

Responsive Ads Here